Header Ads Widget

২ দিনব্যাপী হা-ডু-ডু- পাতা খেলা প্রতিযোগিতা পাঁচবিবিতে

২ দিনব্যাপী হা-ডু-ডু- পাতা খেলা প্রতিযোগিতা পাঁচবিবিতে

২ দিনব্যাপী হা-ডু-ডু- পাতা খেলা প্রতিযোগিতা পাঁচবিবিতে

 
সাখাওয়াত হোসেন,
পাঁচবিবি প্রতিনিধি (সুরমা নিউজ 22) :

মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে বড়গাছা ও কৃষ্ণপুর যুব সমাজের উদ্যোগে বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যকে লালন করতে কৃষ্ণপুর গ্রামে ২দিনব্যাপী হা-ডু-ডু পাতা খেলাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।গত রবিবার দিবাগত রাতে বালিঘাটা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নতুনহাট নামক স্থানে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগাছা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ আইয়ুব হোসেন মন্ডল।

কৃষ্ণপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের সঞ্চালনায় ও পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কারা নির্যাতিত নেতা বিএনপির দুঃসময়ের কান্ডারী জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, থানা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান।

আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কারা নির্যাতিত ছাত্রনেতা তারুণ্যের অহংকার জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, থানা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী,বিশিষ্ট সমাজসেবক খালিদ হাসান বাচ্চু ও বীরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন মাস্টার প্রমুখ। 

আরো উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটনসহ আরো অনেকেই। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় ও বহিরাগত শিল্পীরবৃন্দ।

Post a Comment

0 Comments