Header Ads Widget

তিনজন নিহত - জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে

সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় নিহত তিনজন আহত দুইজন

চিত্র : সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় নিহত তিনজন আহত দুইজন। সিলেট-তামাবিল মহাসড়কে ধামড়ী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার দূর্ঘটনায় স্বীকার হয়। এই ঘটনায় তিনজন নিহত ১জন গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ২০ ডিসেম্বর শুক্রবার লাল শাপলা বিল জৈন্তাপুর হতে সিলেটে ফেরার প্রাক্কালে সকাল ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কে ধামড়ী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) বিদ্যুতের খাম্বার সাথে দূর্ঘটনায় কবলিত হয়। ঘটনাস্থলে প্রাইভেট কারটি দূমড়ে-মুছড়ে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলে ২জন নিহত হন এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিতিৎসাধিন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে নিহত দুইজন হলেন সুনামগঞ্জ জেলার ছাতক পৌর সভার তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মকছুদ হাছান মহান (১৮) ও ছৈলা আফজালাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১)। এবং চিকিৎসাদিন অবস্থায় মৃত্যু বরণ করেন সিলেটের কোম্পানীগঞ্জ দক্ষিণ খলাবাড়ি গ্রামের আব্দুল হাসিমের পুত্র মোহাম্মদ হাফিজুর রশিদ (১৯) এ দুর্ঘটনায় নিহত ৩ জন আহত ২ জন। এ দিকে আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত হয়ে সিলেটের আল-হারামাইন হাসপাতালে আই সি ইউ'তে গনেশপুর গ্রামের হাজী জামিল আহমেদের পুত্র মাহি (২০)। ও আহত ছাতক পৌরসভার তাতীকোনা গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র সৈয়দ তাহমিদ (২০) প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয় বলে জানান পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদিন। সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপর তিন জনকে স্থানীয় জনতার সহযোগিতায় উদ্ধার করে মেডিকেল প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাদিন অবস্থায় ১জনের মৃত্যু হয়েছে। এঘটনায় তিনজন নিহত হয়েছেন।

Post a Comment

0 Comments