ভারতে অনুপ্রবেশের সময় গ্রেফতার ১ পাঁচবিবির সীমান্তে,
সাখাওয়াত হোসেন,
পাঁচবিবি প্রতিনিধি (সুরমা নিউজ 22) :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় এক যুবককে গ্রেফতার করেছে কয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়; আজ ২৩ ডিসেম্বর সোমবার সকালে, উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া সীমান্তের ২৮৩/৫ এস পিলালের ৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে রামভদ্রপুর মাঠ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১ এক যুবককে গ্রেফতার করে কয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। গ্রেফতাকৃত আসামী পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ২নং চেঁচড়া গ্রামের পরশ মন্ডলের ছেলে মোঃ আবু সাঈদ (২৫)। আসামী আবু সাঈদকে মামলার মাধ্যমে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকতৃ যুবককে জেল হাজতে প্রেরন করা হয়েছে।”

0 Comments