আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এক থাকলে বাংলাদেশকে নিয়ে কেউ চিনি মিনি খেলতে পারবে না। ছাতকে বিএনপির স্হায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল (সুরমা নিউজ 22) :
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে আজ ২৩ ডিসেম্বর সোমবার বেলা ১১ ঘটিকায় ছাতক পাবলিক খেলার মাঠে কর্মীসভা অনুষ্টিত হয়েছে।
ছাতক -দোয়ারা
আসনের সাবেক সংসদ সদস্য,বিএনপি'র নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এর সভাপতিত্বে ও জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক,জেলা আহবায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর পরিচালনায় অনুষ্টিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র,সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ),
বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গৌছ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী,নির্বাহী কমিটির সদস্য,ছাতক উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য,সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু,জেলা আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ,সদস্য আব্দুর রহমান,সদস্য নজরুল ইসলাম,জেলা বিএনপি আহবায়ক কমিটির উপদেষ্টা ফয়জুল করিম বকুল,সামছুর রহমান সমছু,জেলা কমিটির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত,জেলা কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছায়াদুর রহমান,ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর জসীম উদ্দিন সুমেন,জেলা কমিটির প্রবাসী বিষয়ক সম্পাদক সামছুর রহমান বাবুল,জেলা কমিটির সাবেক শিশু বিষয়ক সম্পাদক শহিদুর রহমান সুহেল,জেলা কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির জয়নাল আবেদীন মহি,আতাউর রহমান এমরান,ইফজুল বারী শিমুল,ফরিদ উদ্দিন আহমদ,জসীম উদ্দিন সালমান,
ছাতক উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা কয়েছ মিয়া,শেখ আফতাব আলী।
কর্মীসভায় সূচনা বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দীন আহমদ মিলন।এসময় জেলা ও উপজেলা জাসাস'র উদ্যোগে সংগীত পরিবেশন করা হয়।কর্মীসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাছুম বিল্লাহ।
উক্ত কর্মীসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা,
ছাতক উপজেলা,দোয়ারা উপজেলা ও ছাতক পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।