কেন্দ্রেরগ্রীন সিগনাল, জয়পুরহাট-১ আসনে আমিই ধানের শীষ পাব- অধ্যক্ষ গফুর।।
সাখাওয়াত হোসেন,
পাঁচবিবি প্রতিনিধি (সুরমা নিউজ 22) :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসন থেকে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের ধানের শীষের মনোনিত প্রার্থী আমিই হব। আমি কেন্দ্রীয় বিএনপির গ্রীণ সিগনাল পেয়েছি। মহান বিজয় দিবস, ইসলামী মাহফিল ও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম কড়িয়া সরদারপাড়ায় কড়িয়া বাজার সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন, তিনি আরো বলেন, ১৬’বছর আ’লীগ সরকারের সাথে হাতে হাত মিলিয়ে যারা বিএনপির রাজনীতি করেছে তারাই আজ বিএনপির নেতা হয়েছে। অধ্যক্ষ গফুর মন্ডল আরো বলেন, বিএনপি করতে গিয়ে আমি একাধিকবার জেলে গেলাম কৈ তারা কয়বার জেলে গেছে। খুনি হাসিনা সরকারের পুলিশবাহিনী আমাকে হত্যা করার জন্য গুম করেছিল আল্লাহ্র রহমতে আমি বেঁচে গেছি। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশ পরিচালনায় বিএনপিকে ক্ষমতায় আনবেন। জয়পুরহাট-১ আসনের এমপি হয়ে আপনাদের এলাকার উন্নয়ন কাজগুলো করব। সোমবার দিনব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা শেষে সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি নেতা মোতালেব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক একাধিকবার কারা নির্যাতিত ছাত্রনেতা যুব সমাজের অহংকার মোঃ শামীম হোসেন মন্ডল, জেলা যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক গোলাম রব্বানী মাস্টার, থানা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর সজল, বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বগুড়া থেকে আগত শিল্পীরা নাচ-গান পরিবেশন করেন।

0 Comments