Header Ads Widget

জয়পুরহাটের পাঁচবিবিতে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়েছে

 




পাঁচবিবিতে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।


সাখাওয়াত হোসেন,
পাঁচবিবি প্রতিনিধি (সুরমা নিউজ 22) :


 জয়পুরহাটের পাঁচবিবিতে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।


ফ্রেন্ডস ক্রিকেট (এফসিসি) ক্লাবের আয়োজন  গত রাতে পৌরসভার কাদের পাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বলে ব্যাট মেরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ও অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ উদয়মান নেতা তারুণ্যের অহংকার মোঃ শামীম হোসেন মন্ডল। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হাসানুজ্জামান টুটুল।

ক্লাবে সদস্য দিপু চৌধুরীর সঞ্চালনায় আরো

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী মাস্টার, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, এফ সি সি ক্লাবের সাধারণ সম্পাদক জিসান সদস্য নাঈম ও জয় প্রমূখ। 

এ টুর্নামেন্টে মোট ৮টি দল খেলায় অংশগ্রহণ করছে।


Post a Comment

0 Comments