জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের মৃত্যুবরণ ।
সাখাওয়াত হোসেন,
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
গতকাল পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ভূঁইডোবা গ্রামের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় মৃত্যু বরণ করেন।(ইন্নালইল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।তার মৃত্যুকালীন সময় বয়স হয়েছিল ৮৪ বছর। তিনার জানাজায় উপস্থিত হয়েছিলেন পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা, দিনাজপুর জেলা,নওগাঁ জেলা, বগুড়া সহ আশে পাশের জেলার রাজনৈতিক নেতা কর্মীগন, চেম্বার অব কমার্সের জয়পুরহাট জেলার সভাপতি মোঃ হাকিম মন্ডল, বাগজানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজমুল হোসেন ধরঞ্জী , ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম,ধরঞ্জী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মস্তফা , সহ একাধিক চেয়ারম্যান গনেরা এ জানাযায় এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অন্যতম সহযোগী মোঃ রুকু মন্ডল তার আমলের একাধিক সাবেক চেয়ারম্যান সহ নানা ভিআইপি ব্যক্তিবর্গগণ তার জানাজায় উপস্থিত হন। সাবেক এই চেয়ারম্যান বদিউজ্জামানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার নিজ বাসভবন ভুঁইডোবা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাপুন শেষে উপস্থিত মুসল্লী বর্গদের খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে দাফন কার্যের সমাপ্তি ঘটে।

0 Comments