জয়পুরহাটের পাঁচবিবিতে বই বিতরণ উৎসব
সাখাওয়াত হোসেন,
পাঁচবিবি প্রতিনিধি (সুরমা নিউজ 22) :
জয়পুরহাটের পাঁচবিবিতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত।গতকাল সকাল ১১টায় বালিঘাটা দাখিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র মাদ্রাসার সভাপতি পাঁচবিবি উপজেলার সুনামধন্য ও জনবান্ধব নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান ,ভারপ্রাপ্ত সুপার মোঃ জয়নাল আবেদীন, সাবেক সভাপতি এটিএম জাহিদুর রহমান রানা, মাদ্রাসার প্রতিষ্ঠাতার পুত্র (অবঃ) এসআই মিজানুর রহমান সহ শিক্ষকবৃন্দ। সকাল ১০টায় ছমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালনের খবর পাওয়া গেছে।

0 Comments