পাঁচবিবি পৌরসভার খাসবাগুড়ী গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা,ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাখাওয়াত হোসেন,পাঁ
চবিবি প্রতিনিধি (সুরমা নিউজ 22) :
৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষ্য তরুণ প্রজম্মের আইডল ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলের মাদকমুক্ত ক্রীড়া অঙ্গন ও খেলাধুলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বিজয়ের মাসে মাসব্যাপী নানাবিধ কর্মসূচীর আওতায় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার খাসবাগুড়ী গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ শে জানুয়ারী শনিবার পাঁচবিবি পৌরসভার ২ নং খাসবাগুড়ী গ্রামের কদমতলী ক্লান্ত পথিক ক্লাবের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও রাতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাসবাগুড়ী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান রাসেল।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেযারম্যান আব্দুল গফুর মন্ডল।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান।
স্থানীয় বিএনপি নেতা আবু রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ প্রজন্মের আইডল মোঃ শামীম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলী মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ সজল, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক দেওয়ান রাব্বানী দেওয়ান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুল হক, বিএনপি নেতা ওয়াজেদ আলী স্বপন, গোলাম নাসির বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 Comments