Header Ads Widget

উচাই জেরকা এস, সি উচ্চবিদ্য শতবর্ষ পূর্তি উদযাপন


পাঁচবিবিতে উচাই জেরকা এস, সি উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন


সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ


পাঁচবিবির উচাই জেরকা এস, সি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আয়োজনে আজ শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে  উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। পরে এক বর্ণাঢ্য র‌্যালী উচাই বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কে.এম মামুন খান চিশতি, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সরকার, সহকারি প্রধান শিক্ষক মাসুদ হোসেন, উচাই বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলা মিনজি, শিশির কুমার, মোসলেম উদ্দিন, কৃতি ছাত্র মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের (অবঃ) অধ্যক্ষ প্রফেসর লোকমান হোসেন, প্রভাষক সামছুল হুদা দুলাল, সহকারি অধ্যাপক আওরঙ্গ জেব আমিন, প্রভাষক শাহজাহান, শিক্ষক মেহেদী হাসান সরকার, ফরহাদ আলম জুয়েল, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফির উদ্দিন আকন্দ প্রমুখ। প্রথম দিনে প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু জেরকা সিং এর স্মরণে কীর্তন, জাতীয় পতাকা ও শতবর্ষের পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা ও দাতার পরিবারকে সম্মাননা প্রদান এবং গুনী সংবর্ধনা, প্রতিষ্ঠাতা স্মৃতিচারনমূলক সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দ্বিতীয় দিন শনিবার আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


Post a Comment

0 Comments