পাঁচবিবিতে বিএনপি নেতা আঃগফুর মন্ডলের প্রতি কর্মির ভালোবাসা।
সাখাওয়াত হোসেন,
পাঁচবিবি প্রতিনিধি (সুরমা নিউজ 22) :
পাঁচবিবিতে রাজনৈতিক নেতার প্রতি কর্মির অগাধ ভালোবাসা প্রকাশ। জয়পুরহাটের পাঁচবিবি থানা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি অধ্যক্ষ গফুর মন্ডল। পহেলা জানুয়ারী/২৫ সালে এ জননেতার ছিল ৫৫-তম জন্মদিন। নতুনবছর বুধবার রাত ১২.০১ মিনিটে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ফিচকাঘাট এলাকায় নেতার জন্মদিন উদযাপনের লক্ষে বিশাল আকারের কেক-কাটা হয়। অধ্যক্ষ গফুর মন্ডলের বিএনপির রাজনৈতিক আর্দশের সৈনিক কুসুম্বা ইউনিয়ন বিএনপির একজন কর্মি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম হোসেন মন্ডল নেতার জন্মদিনের আয়োজন করেন। বিএনপি কর্মি শামীমের ফিচকাঘাট ব্যবসায়ীক প্রতিষ্ঠানে নেতার জন্মদিন উপলক্ষে কেক-কাটেন একই সঙ্গে নববর্ষ উপলক্ষে আতঁশবাজি ফোঁটান ও উন্নতমানের খাবারের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদলের সদস্য মোঃ লিটন হোসেন, ধুরইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিটন চৌধুরী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী মাষ্টার, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ এরফান আলী ও কুসুম্বা ইউপি বিএনপির সাবেক সদস্য মোঃ সামিউল ইসলাম সহ অনেকেই।

0 Comments