Header Ads Widget

বরন মোস্তাফাবিয়া নৈশ মক্তবের উদ্যোগে বাৎসরি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত


পাঁচবিবিতে বরন মোস্তাফাবিয়া নৈশ মক্তবের উদ্যোগে বাৎসরি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।


সাখাওয়াত হোসেন,
পাঁচবিবি প্রতিনিধি (সুরমা নিউজ 22) :


 জয়পুরহাটের পাঁচবিবিতে গভীর ইসলামিক ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে বরন মোস্তাফাবিয়া নৈশ মক্তবের উদ্যোগে বাৎসরিক  ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিবাগত রাতে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে বাৎসরিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বরণ বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ শহিদুল ইসলাম। 

আটাপুর ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি মাওঃ শাহ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা আব্দুল গফুর মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক কারা নির্যাতন নেতা তারুণ্যের অহংকার মোঃ শামীম হোসেন মন্ডল,থানা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, উপজেলা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান , পৌর যুবদলের সাবেক সহ সভাপতি হারুন রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন প্রমুখ।

প্রধান বক্তা ছিলেন, ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাছছেরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশের দ্বিতীয় আমির হামজা হযরত মাওলানা মোঃ মেহেদী হাসান মেজবাহ। দ্বিতীয় বক্তা ছিলেন, আরবি ইসলামিয়া আদর্শ নূরানী মাদ্রাসা পাঁচবিবির পরিচালক হাফেজ ক্বারী মাওঃ মোঃ রবিউল ইসলাম ও তৃতীয় বক্তা ছিলেন বারোকান্দ্রি গ্রামের মাওঃ আব্দুল ওয়াদুদ বিন শরীফ।বক্তাদের কোরআন ও হাদিস থেকে ওয়াজ শুনে মুগ্ধ হয়ে পড়েন এলাকার শত শত মুসল্লিগণ। ওয়াজ চলে গভীর রাত পর্যন্ত।

Post a Comment

0 Comments