সাখাওয়াত হোসেন,
পাঁচবিবি প্রতিনিধি (সুরমা নিউজ 22) :
জয়পুরহাটের পাঁচবিবির একমাত্র উচাই কৃষি কলেজে নবীন-বরণ, বিদায়-সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ চত্ত্বরে কলেজের অধ্যক্ষ কৃষিবিদ রোস্তম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, ধামুইরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম, আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, নায়েবে আমীর শফিকুল ইসলাম মাষ্টার, মাওঃ আব্দুস সালাম, উচাই বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের মৃত্রিকা বিজ্ঞান বিভাগের প্রশিক্ষক টেক মশিউর রহমান, শিক্ষিকা শিরিন আক্তার, সাবেক কৃতি ছাত্র বায়োজিদ বোস্তামী, নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রী প্রতিনিধি প্রমুখ। আলোচনার পূর্বে নবীন শিক্ষার্থীদের বরণ ও পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং সর্বশেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

0 Comments